ঢাকাThursday , 26 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন ভবন দিতে শিক্ষামন্ত্রীর দুই শর্ত

banglaprime24
November 26, 2026 5:45 pm
Link Copied!

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ | ৫:৩১ পিএম

শিক্ষার্থীর সংখ্যা বেশি ও পরীক্ষার ফলাফল ভালো—এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে নতুন ভবন দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থী নেই কিংবা ফলাফল খারাপ—এমন প্রতিষ্ঠান নতুন ভবন পাবে না বলে জানান তিনি।

আরও পড়ুন: বিদেশি প্যাশন এখন পাবনায়, সবুজ পাতার ফাঁকে দুলছে ৪ লাখ টাকার ফল

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনে দেশে প্রশ্নপত্র ফাঁস, নকল কিংবা শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। পরীক্ষার খাতায় না লিখে নম্বর পাওয়ার সুযোগ থাকবে না। শিক্ষার্থীদের যথাযথভাবে পরীক্ষায় অংশ নিতে হবে এবং শিক্ষকদেরও নিরপেক্ষভাবে খাতা মূল্যায়ন করতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীদের ফলাফল নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, এবার এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি। এ কারণে দ্বিতীয় দফায় অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়েছে। এতে উত্তীর্ণ ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে।

এমপিওভুক্ত শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি বেতন-ভাতা গ্রহণ করে শ্রেণিকক্ষের বাইরে কোচিং সেন্টারে পাঠদান করা যাবে না। শিক্ষকদের মূল দায়িত্ব শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করা। ক্লাস বাদ দিয়ে কোনো শিক্ষক মিছিল-মিটিংয়ে অংশ নিলে কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।