ঢাকাThursday , 26 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চব্বিশের সেই পরাজিত শক্তি আবার আগুন সন্ত্রাস শুরু করেছে

banglaprime24
November 26, 2026 5:46 pm
Link Copied!

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ | ৫:২৯ পিএম

চব্বিশের সেই পরাজিত শক্তি, যারা গত ১৭ বছরে গুম, খুন, অত্যাচার, জুলুম ও নির্যাতন চালিয়ে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোও ভঙ্গুর করে দিয়েছে৷ সেই শক্তি আবার দেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য আগুন সন্ত্রাস শুরু করেছে।

আরও পড়ুন: ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ভৈরব পৌরসভার জিল্লুর রহমান পৌর মিলনায়তনের আধুনিকায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ৷

তিনি এসময় আরও বলেন, এ দেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো নিশ্চয়তা ছিলো না। কথা বলার স্বাধীনতা ছিলো না, গণতন্ত্র ছিলো না, শুধু একদলীয় বাকশাল কায়েমের একটা অলিখিত পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। সেই পরাজিত শক্তি চব্বিশের আন্দোলনে ১৪শত ছাত্র ও রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছে। হাজার হাজার মানুষকে গুম ও হত্যা করেছে। কিন্তু সেই পরাজিত শক্তির কাছ থেকে নয় মাসের মাথায় একবারও কেউ শুনেনি তারা অনুতপ্ত হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের চলমান উন্নয়নকে ব্যাহত ও নস্যাৎ করে, তারা আবার দেশটাকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায়। তাই যেভাবে চব্বিশের আন্দোলনে দেশের ছাত্র, আলেম সমাজসহ সব রাজনৈতিক নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছি, তেমনিভাবে আবার দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতেই পরাজিত শক্তির বিরুদ্ধে সব নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে।

ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

এছাড়াও, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো.শাহীন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।