ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোদীর বিদায় ঘণ্টা বাজবে উত্তর প্রদেশে?

banglaprime24
November 24, 2026 7:19 pm
Link Copied!

ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৭ সালের বসন্তে। প্রায় ২৪ কোটি মানুষের এই রাজ্যের নির্বাচনের ফলের ওপর নির্ভর করছে শুধু ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভবিষ্যৎ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক অবস্থান এবং তার উত্তরসূরি হওয়ার দৌড়েও প্রভাব পড়তে পারে।

ভারতের জনসংখ্যার প্রায় এক-ষষ্ঠাংশ উত্তর প্রদেশে বাস করে। দেশটির লোকসভায় ৫৪৩টি আসনের মধ্যে এই রাজ্যের আসন ৮০টি। ফলে জাতীয় রাজনীতিতে রাজ্যটির প্রভাব অনেক বেশি। ভারতের স্বাধীনতার পর দায়িত্ব পালন করা ১৪ জন প্রধানমন্ত্রীর মধ্যে ৯ জনের নির্বাচনী আসন ছিল উত্তর প্রদেশে।

আরও পড়ুন: শীতকালের শিক্ষা, আমল ও সতর্কতা

গত এক দশক ধরে রাজ্যটি শাসন করছেন যোগী আদিত্যনাথ। কট্টর হিন্দুত্ববাদী এই নেতা রাজ্যে সড়ক নির্মাণ, অপরাধ দমন এবং মুসলিম সংখ্যালঘুদের লক্ষ্য করে বিভিন্ন পদক্ষেপের জন্য আলোচিত। গেরুয়া পোশাক পরা যোগী আদিত্যনাথ বিজেপির অন্যতম প্রভাবশালী নেতা। দলে জনপ্রিয়তার দিক থেকে তিনি মোদির পরেই রয়েছেন বলে মনে করা হয়।

তবে দুই মেয়াদে ক্ষমতায় থাকার পর এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন তিনি। ২০২৭ সালের এই নির্বাচন ভারতের রাজনীতির পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ১২ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। উত্তর প্রদেশের স্থানীয় বাসিন্দা না হলেও তিনি রাজ্যের বারানসি আসন থেকে নির্বাচনে অংশ নেন। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই প্রাচীন শহরকে নিজের নির্বাচনী এলাকা হিসেবে বেছে নিয়েছেন তিনি।

২০২৪ সালে মোদী অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করেন। বারানসি থেকে প্রায় ২২০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই মন্দিরটি ১৯৯২ সালে হিন্দু জনতার ভেঙে ফেলা একটি ঐতিহাসিক মসজিদের জায়গায় নির্মিত হয়েছে। কয়েক দশকের হিন্দুত্ববাদী আন্দোলনের পর মন্দিরটি নির্মিত হয়। এটি ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করার মোদির রাজনৈতিক লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয়।

গত মে মাসে পশ্চিমবঙ্গের নির্বাচনে বড় জয় পায় বিজেপি। এর মধ্য দিয়ে হিন্দিভাষী অঞ্চলগুলোর বাইরেও দলটির প্রভাব বিস্তৃত হয়েছে। তবে সবকিছু মোদির পক্ষে যাচ্ছে না।

গত গ্রীষ্মে ভারতের বিভিন্ন স্থানে বড় ধরনের বিক্ষোভ হয়। শিক্ষা, কর্মসংস্থান ও নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তরুণেরা। এ ছাড়া অযোধ্যার রামমন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগসহ কয়েকটি কেলেঙ্কারি সরকারকে চাপে ফেলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।