ঢাকাThursday , 26 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে প্রথমবারের মতো বাসমতি ধান উৎপাদন

banglaprime24
November 26, 2026 5:45 pm
Link Copied!

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ | ৪:১৮ এএম

কুয়েতে প্রথমবারের মতো বাসমতি ধান উৎপাদন করা হয়েছে। স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানো ও খাদ্যনিরাপত্তা জোরদারের ক্ষেত্রে এই সাফল্যকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ডায়াবেটিস মোকাবিলায় পূর্ণাঙ্গ জাতীয় জরিপ ও স্ক্রিনিং জরুরি

মরুভূমি ও সীমিত আবাদযোগ্য জমির কারণে চালসহ অধিকাংশ খাদ্যশস্যের জন্য আমদানির ওপর নির্ভরশীল কুয়েত। গ্রীষ্মকালে সেখানে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এছাড়া স্বল্প বৃষ্টিপাত, মাটির লবণাক্ততা ও মিঠাপানির সংকট দেশটির কৃষির জন্য বিরাট চ্যালেঞ্জ।

এ পরিস্থিতিতে বৈশ্বিক সরবরাহব্যবস্থার ঝুঁকি মোকাবিলা এবং খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমাতে আধুনিক কৃষিপ্রযুক্তি ও পরীক্ষামূলক চাষাবাদে গুরুত্ব দিচ্ছে কুয়েত। এরই অংশ হিসেবে দক্ষিণের এলাকা ওয়াফরায় বাসমতি ধানের চাষ করা হয়। দেশটির কৃষি অঞ্চলখ্যাত ওয়াফরা এবং আবদালিতে কাজ করা বেশিরভাগ শ্রমিক বাংলাদেশি। তাদের ঘাম ও পরিশ্রমে মরু অঞ্চল পরিণত হয়েছে সবুজে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।