ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মডেল সিয়ামের মৃত্যু, ৩ সহকর্মীর তিনদিনের রিমান্ড

banglaprime24
November 25, 2026 12:31 am
Link Copied!

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ | ১২:০১ এএম

রাজধানীর উত্তরায় হোটেলের ভবন থেকে পড়ে কিশোর মডেল মাহমুদুল হাসান সিয়ামের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তার তিন সহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ভারত একটা বিমান পর্যন্ত দিচ্ছে না: আসিফ মাহমুদ

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মো. আবজাল হোসাইন মৃধা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডে নেওয়া তিনজন হলেন রিসান, মীম চৌধুরী ও আমিরা খান।

মামলার এজাহার অনুযায়ী, গত ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা এক নম্বর সেক্টরের পাঁচ নম্বর সড়কে অবস্থিত হোটেল অ্যাম্বাসেডর ভবন থেকে পড়ে মারা যান ১৭ বছর বয়সী সিয়াম। ঘটনার দিন তার সঙ্গে হোটেলে থাকা রিসান, মীম ও আমিরাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ। পরদিন তাদের কারাগারে পাঠানো হয়। তবে তিনজনের দাবি, ছবি তুলতে গিয়ে ভবন থেকে পড়ে যান সিয়াম।

এ ঘটনায় সিয়ামের বাবা সেলিম মিয়া ১০ নভেম্বর বিমানবন্দর থানায় হত্যা মামলা করেন। মামলায় রিসান, মীম ও আমিরার পাশাপাশি হোটেলের মালিক সুলতান, ব্যবস্থাপক সুজন, কর্মচারী সাব্বির এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। পরে ১২ নভেম্বর কারাগারে থাকা ওই তিনজনকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। ১৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মঙ্গলবার আদালতে রিমান্ড আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন অর রশীদ এবং বাদীপক্ষে আবজাল হোসাইন মৃধা রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে, রিসান ও মীমের পক্ষে আইনজীবী আমির উদ্দিন মাহমুদ (বায়েজিদ) এবং আমিরার পক্ষে ফয়সাল মাহমুদ শাওন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন আসামির প্রত্যেকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।