ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

banglaprime24
November 27, 2026 8:19 am
Link Copied!

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬ | ৮:১৭ এএম

জার্মান ফেডারেল পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ফ্লোরিয়ান হানের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্লিনে এ বৈঠক হয়। বাংলাদেশ ও জার্মানির মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্পৃক্ততার ওপর আলোকপাত করা হয় বৈঠকে।

আরও পড়ুন: ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

জার্মানি ইউরোপে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য। বৈঠকে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। উভয়পক্ষ ব্যবসায়িক আদান-প্রদান, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং দুই দেশের মধ্যে অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন। বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের বিনিয়োগ-বান্ধব নীতিমালার বিষয়ে অবহিত করেন এবং জার্মানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান।তিনি জার্মান-বাংলাদেশ উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন। এছাড়াও, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দুই দেশের মধ্যে নবায়নযোগ্য উৎসের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং কাঠামোগত অভিবাসন ও গতিশীলতার ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার সম্ভাবনার ওপর জোর দেন। তিনি সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ, যেমন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড; সেইসাথে নারী কর্মসংস্থান, শিক্ষা, জলবায়ু কার্যক্রম, সৌরশক্তির মতো পরিবেশবান্ধব জ্বালানি উৎসের প্রসার এবং পাট ও পাটজাত পণ্যের মতো পরিবেশ-বান্ধব জৈব-পচনশীল পণ্যের বিষয়েও অবহিত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের পরামর্শের ভিত্তিতে, উভয় পক্ষ নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনার জন্য সম্মত হয়। চলমান সহযোগিতাকে এগিয়ে নিতে উভয় পক্ষ নিয়মিত উচ্চ-পর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বের ওপরও জোর দেওয়া হয় বৈঠকে।

জার্মান পক্ষ রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিক সহায়তার উচ্চ প্রশংসা করেছেন বৈঠকে। উভয় পক্ষ আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায় ও তার পরবর্তী পদক্ষেপ, সেই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছেন।

জার্মান ফেডারেল পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ফ্লোরিয়ান হান বাংলাদেশকে এই অঞ্চলের একটি নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ অংশীদার দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, স্থিতিশীলতা এবং উন্নয়নে জার্মানির সমর্থন অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।