ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

১৬৮ করেও বিশাল জয় পাকিস্তানের, সেমিতে প্রতিপক্ষ বাংলাদেশ

banglaprime24
November 24, 2026 9:30 pm
Link Copied!

নেপালের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের পরও বড় জয় তুলে নিলো পাকিস্তান ‘এ’ দল। এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে তাদের মাত্র ১৬৮ রানে গুটিয়ে দিয়েছিল নেপাল।

জবাবে নেপালকে ৭২ রানে অলআউট করে দিয়েছে পাকিস্তান ‘এ’। পেয়েছে ৯৬ রানের বড় জয়। সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের প্রতিপক্ষ বাংলাদেশ ‘এ’।

আরও পড়ুন: ১৭৮ জনের সরকারি চাকরি, এসএসসি পাসেই আবেদন

দোহায় টস জিতে ব্যাট করতে নেমে নেপালের বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। ৮৮ রানে ৭ উইকেট হারিয়ে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল তারা।

দলকে বাঁচান আট নম্বর ব্যাটার রোহাইল নাজির। ৮৩ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৬৪ রানের হার না মানা ইনিংসে পাকিস্তান ‘এ’ দলকে লড়াকু পুঁজি এনে দেন তিনি। ৪২ ওভারে ১৬৮ রানে অলআউট হয় পাকিস্তান।

নেপালের ডানহাতি পেসার রশিদ খান ৩৯ রান দিয়ে একাই শিকার করেন ৫ উইকেট।

জবাবে ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে নেপাল। ওপেনার মায়ান যাদব একটা প্রান্ত ধরে শেষ পর্যন্ত খেলে গেছেন। শেষ ব্যাটার হিসেবে তিনি আউট হন ৪১ রান করে। ১৭.৩ ওভারে ৭২ রানে অলআউট হয় নেপাল।

পাকিস্তান ‘এ’ দলের মোহাম্মদ হাসনাইন আর সুফিয়ান মুকিম নেন ৩টি করে উইকেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।