ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গর্ভবতী নারীর সিজদা করতে কষ্ট হলে কী করবেন?

banglaprime24
November 25, 2026 3:02 pm
Link Copied!

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ | ২:৫৭ পিএম

প্রশ্ন: একজন গর্ভবতী নারীর নামাজে জমিনে মাথা রেখে সিজদা করতে খুব অসুবিধা হয়। এক্ষেত্রে তার জন্য বিকল্প পদ্ধতি আছে কি না?

আরও পড়ুন: সকালের খাবারে চিনাবাদাম খাওয়ার যত উপকার

উত্তর: গর্ভবতী নারীর যদি জমিনে মাথা রেখে সিজদা করতে কষ্ট হয়, তাহলে তিনি হাত জমিনে রেখে তার ওপর সিজদা করতে পারেন, এটাও অসম্ভব হলে সিজদার সময় জমিনে বা সমতলে বসে ইশারায় সিজদা করবেন; হাত সামনে রেখে যতটুতু ঝুঁকতে পারেন ততটুকু ঝুঁকবেন।

ইশারায় সিজদার সময় সামনে টেবিল, বালিশ বা অন্য কোনো উঁচু জিনিস রেখে তাতে সিজদা করবেন না বরং শুধু ইশারা করবেন। আব্দুল্লাহ (রা.) বলেন, রাসুল (সা.) একবার একজন রোগীকে দেখতে গিয়ে দেখলেন, তিনি বালিশের ওপর সিজদা করছেন। তিনি বালিশটি সরিয়ে রাখলেন। তখন ওই ব্যক্তি একটি কাঠের টুকরা নিলো তার ওপর সিজদা করার জন্য। রাসুল (সা.) কাঠের টুকররোটিও নিয়ে ফেলে দিলেন এবং বললেন, তুমি সক্ষম হলে জমিনের ওপর সিজদা করবে, না পারলে ইশারা সিজদা করবে। সিজদায় রুকুর চেয়ে বেশি ঝুঁকবে। (সুনানে বায়হাকি)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।