ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নিজ কক্ষ থেকে ইয়াবাসহ আটক বাকৃবির কর্মচারী

banglaprime24
November 25, 2026 8:56 pm
Link Copied!

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ | ৮:৪৮ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইয়াবাসহ এক কর্মচারীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মো. মাহমুদুল কবীর খান নামের ওই কর্মচারী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত।

আরও পড়ুন: ঢাবির শিক্ষা-গবেষণা কার্যক্রমে মুগ্ধ জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ

বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় নিজের কক্ষ থেকে তাকে আটক করা হয়।

ছাত্রবিষয়ক ও প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযান চালায়। এ সময় টিএসসির দ্বিতীয় তলায় মাহমুদুল কবীরের কক্ষ থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে কথা বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয় বলে জানিয়েছে প্রশাসন।

জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন গণতদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কৃষিবিদ মো. মাহমুদুল কবীর খানকে শিক্ষা বিষয়ক শাখা-২-এর সহকারী রেজিস্ট্রার পদ থেকে চাকরিচ্যুত করা হয়। পরে বিভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় কাজের অনুমতি পান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, ‘তাকে কক্ষ থেকে আটক করার পর তিনি তার অপরাধ স্বীকার করেছেন। আমরা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছি। এখন একটি প্রতিবেদন তৈরি করে রেজিস্ট্রার বরাবর জমা দেব। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।