ঢাকাFriday , 17 July 2026
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. জাতীয়
  4. তথ্য-প্রযুক্তি
  5. বানিজ্য
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিতর্কিত উদযাপনে ফিফার শাস্তির মুখে মার্টিনেজরা? তদন্তের অপেক্ষা

banglaprime
July 17, 2026 1:26 am
Link Copied!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ২৩:০৪

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপজয়ীরা বুধবার রাতে ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর মাঠে উদযাপনের সময় একটি ব্যানার প্রদর্শন করায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোসহ কয়েকজন ফুটবলার “Las Malvinas Son Argentinas” লেখা একটি ব্যানার হাতে উদযাপন করছেন। স্প্যানিশ এই বাক্যের অর্থ— “মালভিনাস (ফকল্যান্ড) আর্জেন্টিনার।”

বিষয়টি নিয়ে ম্যাচের আগেই ফিফা সতর্কবার্তা দিয়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এরপরও রাজনৈতিকভাবে সংবেদনশীল বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় সংশ্লিষ্ট খেলোয়াড়দের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠতে পারে। পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।

ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, তাদের আয়োজিত প্রতিযোগিতায় রাজনৈতিক, আদর্শিক বা ধর্মীয় বার্তা প্রদর্শন নিষিদ্ধ। এ ধরনের আচরণ প্রমাণিত হলে তদন্ত শেষে পরিস্থিতি বিবেচনা করে খেলোয়াড়, কর্মকর্তা বা সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে জরিমানা, সতর্কবার্তা বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এর আগে ২০১৮ বিশ্বকাপে সার্বিয়াকে হারানোর পর রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ উদযাপনের কারণে সুইজারল্যান্ডের গ্রানিত শাকা ও জেরদান শাকিরিকে ১০ হাজার সুইস ফ্রাঁ এবং দলের অধিনায়ক স্টেফান লিশটস্টেইনারকে ৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ—যা আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত—নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের বিরোধ দীর্ঘদিনের। ১৯৮২ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধের পরও দ্বীপপুঞ্জটি যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে রয়েছে। তবে আর্জেন্টিনা এখনো দ্বীপটির ওপর নিজেদের সার্বভৌম দাবি বজায় রেখেছে।

এখন দেখার বিষয়, এই উদযাপনকে কেন্দ্র করে ফিফা আনুষ্ঠানিক তদন্ত শুরু করে কি না এবং করলে তার ফলাফল কী হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।