ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গরু পাচারকারীদের ধরতে গিয়ে নদীতে ঝাঁপ, নিখোঁজ বিএসএফ সদস্য

banglaprime24
November 24, 2026 5:56 pm
Link Copied!

ভারত ও বাংলাদেশের সীমান্তে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বরাক নদীতে ঝাঁপ দেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্য। তাদের একজন নিরাপদে তীরে ফিরলেও অন্যজন এখনো নিখোঁজ রয়েছেন।

গত সোমবার (২৩ নভেম্বর) ভোরে আসামের কাছাড় জেলার কাটিগড়ায় এ ঘটনা ঘটে। নিখোঁজ বিএসএফ সদস্যের নামকে ভেনু।

আরও পড়ুন: মশার দ্বিমুখী আক্রমণে জনস্বাস্থ্য, এবারও কি প্রচলিত কৌশলে সমাধান?

তিনি কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে কর্মরত ছিলেন। ৭৫তম ব্যাটালিয়নের অধীন হরিনগর সীমান্ত চৌকিতে (বিওপি) তাঁর কর্মস্থল ছিল। ভারতের অন্ধ্র প্রদেশের বাসিন্দা তিনি।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনার আগে সীমান্ত এলাকায় চার থেকে পাঁচজন অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাচলের বিষয়ে তথ্য পান হরিনগর সীমান্ত চৌকির কোম্পানি কমান্ডার। তাদের গরু পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছিল।

ওই তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিদের আটকাতে যান বিএসএফের হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনু।

বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। এসময় দুজনই বরাক নদীতে ঝাঁপ দেন। তাদের পিছু নিতে দুই বিএসএফ সদস্যও নদীতে নামেন।

তবে, কিছুক্ষণ পর হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব নিরাপদে তীরে ফিরে আসতে সক্ষম হন। অন্যদিকে, কনস্টেবল কে ভেনু নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয় এক বাসিন্দা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সন্দেহভাজন গরু পাচারকারীরা নিখোঁজ বিএসএফ সদস্যকে আক্রমণ করে থাকতে পারেন।

তবে, এ ধরনের হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনার পর বরাক নদীতে উদ্ধার অভিযান শুরু করে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। পরে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরাও অভিযানে যোগ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।