ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেছেন, প্রযুক্তির যুগে বই থেকে সরে মানুষ ডিভাইস নির্ভর হয়ে গেছে। এই ডিভাইস আসক্তি কমাতে সবাইকে বেশি বেশি গল্প ও উপন্যাসের বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, বই পড়লে মানুষের মেধা ও মননের বিকাশ ঘটে। বই মানুষের মন ভালো রাখে, ভালো কিছু চিন্তা করতে সহযোগিতা করে। বাজে অভ্যাস থেকে দূরে রাখে বই পড়া। এজন্যই বলা হয়, বই সংগ্রহ যার যত বেশি হবে, তার জ্ঞান তত বেশি সমৃদ্ধ হবে। বিভাগীয় কমিশনার বইয়ের মান বৃদ্ধি করতে প্রকাশনা শিল্পকে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান। বর্তমান সময়ে প্রচ্ছদ ও বাঁধাই আগের চেয়ে অনেক এগিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আব্দুল্লাহ খান, ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুর রহমান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক আব্দুর রব মোশারফ।
আরও পড়ুন: দিনের শেষ ওভারে উল্লাস বাংলাদেশের, প্রোটিয়াদের ৪০৩ রানের বড় লিড
অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, ‘নতুন প্রজন্মের কাছে বই পড়াকে জনপ্রিয় করতে প্রতিষ্ঠানভিত্তিক পাঠচক্র করতে চাই। এজন্য পরিবার-প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বত্রই বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। বই মানুষের মননশীলতায় পরিবর্তন আনে।’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে স্টলগুলো পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় প্রন্থকেন্দ্র আয়োজিত এই বইমেলায় এবার আটটি সরকারি প্রতিষ্ঠান ও ৬৫টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠানসহ মোট ৭৩টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলমান থাকবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভিন্ন ভিন্ন দিনে চার জেলার শিল্পীদের অংশগ্রহণে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এর মধ্যে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কচিকাঁচার উৎসব, রচনা প্রতিযোগিতা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা এবং স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় মো. সাইফ আহমেদ চন্দন মুন্সী (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন…

