ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়ে মোবাইল কোর্ট: নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন ৩ উপসচিব

banglaprime24
November 24, 2026 5:59 pm
Link Copied!

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ | ৫:৩৯ পিএম

বাংলাদেশ সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করবে সরকার। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিবকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সুইডেনে বাংলাদেশিদের অংশগ্রহণে ‘ক্যারিয়ার ফোরাম’

সোমবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

ক্ষমতাপ্রাপ্ত ৩ উপসচিব হলেন- মো. তোফায়েল হোসেন, কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(৫) ধারা এবং ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’-এর ৫ ধারা অনুযায়ী তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে। তবে, মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে অবহিত করতে হবে।

এছাড়া, পরিচালিত আদালতের তথ্য নির্ধারিত ছকে প্রতি মাসের শেষ কর্মদিবসে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিবেদন আকারে পাঠাতে হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।