ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পরিচয় গোপন করে ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার অভিযোগ

banglaprime24
November 24, 2026 5:59 pm
Link Copied!

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ | ৫:৩৭ পিএম

চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে সংগঠনটি। এ ঘটনায় কলেজ শাখার মুখ্য সংগঠকসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: সুইডেনে বাংলাদেশিদের অংশগ্রহণে ‘ক্যারিয়ার ফোরাম’

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায় জাতীয় ছাত্রশক্তি।

সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী কলেজ শাখার নেতাদের নিয়ে ক্যাম্পাস পরিদর্শন ও কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। এসময় স্থানীয় ছাত্রশিবিরের পরিচিত নেতাকর্মীরা নিজেদের সাংগঠনিক পরিচয় গোপন করে তাদের কার্যক্রমে বাধা দেন এবং অতর্কিত হামলা চালান।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে হামলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।