ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আড়াইশো রানের লক্ষ্য মাত্র ১৪ ওভারেই পাড়ি দিল ভারত!

banglaprime24
November 24, 2026 6:16 pm
Link Copied!

বৈভব সূর্যবংশী আরব আমিরাত ক্রিকেটারদের সামনে স্রেফ দানবরূপে আবির্ভূত হয়েছেন। কেউ কখনো কী ভাবতে পেরেছিলো, মাত্র ৫২ বলেই ডাবল সেঞ্চুরি করে ফেলবেন কোনো ব্যাটার?

মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী সেটা করে দেখালেন। রাইজিং স্টারস এশিয়া কাপে আরব আমিরাতের করা ২৪৯ রানের জবাব দিতে নেমে একপ্রান্তে দাঁড়িয়ে টর্নেডো বইয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: পরিচয় গোপন করে ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার অভিযোগ

রীতিমত বিশ্ব রেকর্ড করে ফেললেন। মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি করার পথে মেরেছেন ২৮টি ছক্কা। বাউন্ডারি ৭টি। ২৮ বলে সেঞ্চুরি করার পরের ২৪ বলে করেছেন বাকি ১০০ রান। ৫৩তম বলে গিয়ে আউট হলেন। তার আগে রীতিমত রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন তিনি।

২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একা সূর্যবংশীই করলেন ২০৪ রান। বাকি ৫০ রান করলেন অন্য ব্যাটাররা। শেষ পর্যন্ত মাত্র ১৪.২ ওভারে আরব আমিরাতের বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় রাইজিং স্টারস। বল বাকি ছিল তখনও ২১৪টি।

আরব আমিরাতের করা ২৪৯ রানের জবাবে ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা শুরুতেই ৫ বলে ১২ রান করে আউট হয়ে যান। প্রাবশিরাম সিং আউট হন ৩ রান করে। কিন্তু অন্যপ্রান্তে তখন ঝড় তুলেছেন বৈভব। ছক্কা মারতে মারতে প্রতিপক্ষ ফিল্ডারদের শুধু বাউন্ডারি থেকে বল কুড়াতেই কাজে লাগিয়ে রাখলেন তিনি। ২৮টি ছক্কা- ছাট্টিখানি কথা নয়। ক্রিকেটের ইতিহাসে কোনো ফরম্যাটেই এক ম্যাচে এতগুলো ছক্কা কেউ মারেনি।

দলীয় রান ২৪৫-এর মাথায় আউট হয়ে যান সূর্যবংশী। বাসিল হামিদের বলে আরও একটি বড় শট খেলতে গিয়ে অফ সাইডে ক্যাচ তুলে দেন বৈভব। আরিয়ানশ শর্মা সেই ক্যাচ ধরে সাজঘরে ফেরত পাঠান রেকর্ড ইনিংস গড়া বৈভব সূর্যবংশীকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।