ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আগুনে পুড়ল বসতঘর, পরনের কাপড় ছাড়া কিছুই টিকল না

banglaprime24
November 24, 2026 6:18 pm
Link Copied!

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ | ৬:০৯ পিএম

কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের সাতটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও নগদ টাকাসহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার তিনটি। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: সচিবালয়ে মোবাইল কোর্ট: নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন ৩ উপসচিব

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- ওই গ্রামের ইউছুফ উদ্দিন এবং তার দুই ছেলে দুলু মিয়া ও ফুলু মিয়ার পরিবার।

স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দিবাগত রাতে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও আগুনের তীব্রতায় কোনো মালামাল রক্ষা করতে পারেননি। আগুনে তিনটি টিনের শয়নঘর, তিনটি রান্নাঘর ও একটি গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত দুলু মিয়া বলেন, জমি কেনার জন্য বাড়িতে নগদ সাত লাখ টাকা রাখা ছিল। আগুনে সেই টাকাও পুড়ে গেছে। আমাদের তিন পরিবারের সব ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। সব হারিয়ে আমরা নিঃস্ব হয়ে পড়েছি।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।