ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

banglaprime24
November 24, 2026 8:52 pm
Link Copied!

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ | ৮:৫০ পিএম

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: গরু পাচারকারীদের ধরতে গিয়ে নদীতে ঝাঁপ, নিখোঁজ বিএসএফ সদস্য

জানা গেছে, নিহতদের মধ্যে একজন চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) ও আরেকজন লামা এলাকার সাইফুল ইসলাম (২৪)। সাইফুল পটিয়া মাদরাসার শিক্ষার্থী। নিহত নারীসহ অপরজনদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।