ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় মার্কেটের সামনে গুলি করে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকে হত্যা

banglaprime24
November 24, 2026 10:38 pm
Link Copied!

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ | ১০:০২ পিএম

খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আব্দুল হালিম (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হালিম খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আরও পড়ুন: গরু পাচারকারীদের ধরতে গিয়ে নদীতে ঝাঁপ, নিখোঁজ বিএসএফ সদস্য

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল হালিম খুলনা সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। দুর্বৃত্তরা কল্পতরু মার্কেটের সামনে আব্দুল হালিমের মাথা ও বুক লক্ষ্য করে গুলি করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম বলেন, কী কারণে তাকে গুলি করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।