ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

এআই-প্রযুক্তিসেবা সম্প্রসারণে অলীন ও ব্যাটারি লো ইন্টারেক্টিভের সমঝোতা

banglaprime24
November 25, 2026 2:08 am
Link Copied!

এআই ও প্রযুক্তিসেবা আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করবে দেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান অলীন লিমিটেড ও ব্যাটারি লো ইন্টারেক্টিভ লিমিটেড। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: খুলনায় মার্কেটের সামনে গুলি করে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকে হত্যা

সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন অলীন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মো. জিয়াউল হক ভূঁইয়া এবং ব্যাটারি লো ইন্টারেক্টিভ লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ-উস-সালেকীন ফাহমি।

সমঝোতার আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), এন্টারপ্রাইজ প্রযুক্তি সমাধান, অগমেন্টেড রিয়েলিটি (এআর), ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও গেম ডেভেলপমেন্টে দুই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানো হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি গ্রাহকদের জন্য আরও উন্নত ও কার্যকর প্রযুক্তিসেবা দেওয়ার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠান দুটির।

অলীন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মো. জিয়াউল হক ভূঁইয়া বলেন, ‘দেশ ও বিদেশের ছোট-বড় বিভিন্ন শিল্প খাতে আমরা এআই ও এন্টারপ্রাইজ প্রযুক্তি সমাধান দিয়ে আসছি। ব্যাটারি লো ইন্টারেক্টিভের সঙ্গে এ সমঝোতা আমাদের আরও বড় পরিসরে কাজ করতে এবং একসঙ্গে দেশ ও বিদেশের গ্রাহকদের আরও ভালো সেবা দিতে সহায়তা করবে।’

ব্যাটারি লো ইন্টারেক্টিভ লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ-উস-সালেকীন ফাহমি বলেন, ‘গত ১১ বছর ধরে গেম ডেভেলপমেন্ট, এআর, ভিআর ও এআইসহ বিভিন্ন প্রযুক্তি সমাধানের মাধ্যমে আমরা দেশ ও বিদেশের ৩০০টির বেশি প্রতিষ্ঠানকে সেবা দিয়ে আসছি। দুই প্রতিষ্ঠানের এআই সেবাকে আরও শক্তিশালী করতে আজ আমরা অলীনের সঙ্গে একসঙ্গে কাজ শুরু করলাম।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? তিন দেশের বাজারদরের তুলনায় প্রতি ভরিতে সোনার দামের পার্থক্য কত টাকা, জেনে নিন বিস্তারিত…

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।