ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ক্যাপ্টেন আমেরিকার ছেলের পরিচয় ফাঁস, ট্রেলারে যত চমক

banglaprime24
November 25, 2026 9:29 am
Link Copied!

মার্ভেল ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার চূড়ান্ত ট্রেলার। আগামী ১৮ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির নতুন ঝলকে উঠে এসেছে একাধিক চমক। সবচেয়ে বড় চমক, ক্যাপ্টেন আমেরিকা ওরফে স্টিভ রজার্সের ছেলের পরিচয়।

পাশাপাশি দেখা গেছে, স্টিভকে উদ্ধার করতে সময়ের সীমানা পেরিয়ে আসছে ফ্যান্টাস্টিক ফোর। অন্যদিকে ডক্টর ডুমের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হচ্ছে অ্যাভেঞ্জার্স ও এক্স-মেনের সদস্যরা।

আরও পড়ুন: বাংলাদেশে যা ঘটেছে, তা হিটলারের নৃশংসতার চেয়ে কোনো অংশে কম?

ট্রেলারটি শুরু হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর নতুন করে মুক্তি পাওয়া সংস্করণে যুক্ত স্টিভ রজার্স ও পেগি কার্টারের দৃশ্যের পরবর্তী ঘটনা দিয়ে। সেই দৃশ্যে তাদের কিশোর ছেলের পরিচয় সামনে আসে। নতুন ট্রেলারে দেখা যায়, ফ্যান্টাস্টিক ফোর কোনোভাবে অতীতে গিয়ে স্টিভ রজার্সকে মূল সময়রেখায় ফিরিয়ে আনে।

ডক্টর ডুমের বিরুদ্ধে অ্যাভেঞ্জার্সকে নেতৃত্ব দেওয়ার জন্যই তাকে ফিরিয়ে আনা হয়। এ সময় স্টিভের ছেলে জানতে পারে, তার বাবা আসলে ক্যাপ্টেন আমেরিকা ছিলেন।

ট্রেলারে ডক্টর ডুম ও তার সেন্টিনেল বাহিনীর সঙ্গে অ্যাভেঞ্জার্স এবং এক্স-মেনের লড়াইয়ের বিস্তৃত দৃশ্যও দেখানো হয়েছে। একপর্যায়ে সাইক্লপসকে বলতে শোনা যায়, ‘টু মি, মাই এক্স-মেন’। এরপর নাইটক্রলার টেলিপোর্টের মাধ্যমে গ্যাম্বিট, মিস্টিক ও বিস্টকে নিয়ে আসে। লড়াইয়ে যোগ দেয় মিস্টার ফ্যান্টাস্টিক, শ্যাং-চি, থর ও ইয়েলেনা বেলোভাসহ আরও কয়েকজন সুপারহিরো।

এর আগে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ বক্স অফিসে নতুন করে সাড়া ফেলে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ছবিটির পুনর্মুক্ত সংস্করণে ‘ডুমসডে’র গল্পের সঙ্গে সম্পর্কিত চারটি নতুন দৃশ্য যুক্ত করা হয়েছিল। মুক্তির প্রথম সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে ছবিটি ২ কোটি ৬০ লাখ ডলার আয় করে শীর্ষস্থান দখল করে। বিশ্বব্যাপী আয় করে আরও ১৪ কোটি ৩০ লাখ ডলার। এর ফলে সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার অবস্থানও ধরে রাখে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে খলনায়ক ডক্টর ডুমের চরিত্রে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। চরিত্রটিকে অন্য এক মহাবিশ্বের টনি স্টার্ক বা আয়রন ম্যানের ভিন্ন সংস্করণ হিসেবে দেখানো হতে পারে। ছবিতে স্টিভ রজার্স বা ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে ক্রিস ইভান্স, থরের চরিত্রে ক্রিস হেমসওর্থ, অ্যান্ট-ম্যানের চরিত্রে পল রাড, ব্ল্যাক প্যান্থারের চরিত্রে লেটিশিয়া রাইট, উইন্টার সোলজারের চরিত্রে সেবাস্টিয়ান স্ট্যান, লোকির চরিত্রে টম হিডলস্টন এবং শ্যাং-চির চরিত্রে সিমু লিউ অভিনয় করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।