ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আগামী সপ্তাহেই ইসরায়েলের সরকার গঠনের পরিকল্পনা আইজেনকটের, পাশে আরব দল

banglaprime24
November 25, 2026 2:05 pm
Link Copied!

আগামী সপ্তাহেই ইসরায়েলে সরকার গঠনের পরিকল্পনা করছেন গাদি আইজেনকট। এ জন্য চলতি সপ্তাহে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও অতি-রক্ষণশীল দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চান তিনি।

আলোচনা ব্যর্থ হলে আর সময় না বাড়িয়ে আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করবেন আইজেনকট।

আরও পড়ুন: ১৬৮ করেও বিশাল জয় পাকিস্তানের, সেমিতে প্রতিপক্ষ বাংলাদেশ

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আরব দলগুলো সরকারে সরাসরি অংশ না নিলেও বাইরে থেকে সমর্থন দিতে পারে।

এ সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের মাধ্যমে নেতানিয়াহুর দীর্ঘদিনের শাসনের অবসান ঘটাতে চান আইজেনকট।

গত ৮ নভেম্বর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ তাকে সরকার গঠনের দায়িত্ব দেন। এ জন্য প্রাথমিকভাবে ২৮ দিন সময় পেয়েছেন আইজেনকট। আগামী ৬ ডিসেম্বর এ সময় শেষ হবে।

চাইলে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। তবে, সেই বাড়তি সময় নিতে চান না তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।