ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনা কেনায় এগিয়ে নারীরা, পুরুষদের পছন্দ কী?

banglaprime24
November 25, 2026 5:09 pm
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে সোনায় বিনিয়োগের বাজারে পুরুষদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন নারীরা। দেশটির ৭৬ শতাংশ নারীর কাছে কোনো না কোনোভাবে সোনা রয়েছে, যেখানে পুরুষের হার ৫৮ শতাংশ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

দুই হাজার বিনিয়োগকারীর ওপর জরিপ চালিয়ে ‘গোল্ড ইনভেস্টমেন্ট ইন দ্য ইউএই’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। জরিপে দেখা গেছে, আমিরাতের মোট বিনিয়োগকারীদের ৬৩ শতাংশের কাছেই সোনা রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবে দেশটিতে সোনাই সবচেয়ে জনপ্রিয়।

আরও পড়ুন: অ্যান উইডেকম্ব হত্যা মামলা: অভিযুক্ত ২৮ বছর বয়সী যুবকের বিচার প্রক্রিয়া শুরু

গহনা হিসেবে সোনা কেনার ক্ষেত্রে নারী ও পুরুষের ব্যবধান সবচেয়ে স্পষ্ট। জরিপে অংশ নেওয়া ৪৩ শতাংশ নারীর কাছে সোনার গহনা রয়েছে। বিপরীতে পুরুষদের ক্ষেত্রে এই হার মাত্র ২০ শতাংশ।

সোনার বার এবং কয়েন জমানোর ক্ষেত্রেও নারীরা এগিয়ে। ৩০ শতাংশ নারী বার ও কয়েনে বিনিয়োগ করেছেন, যেখানে পুরুষের হার ২২ শতাংশ।

বিশ্লেষকদের মতে, সাংস্কৃতিক ঐতিহ্য, দৃশ্যমান সম্পদের প্রতি আগ্রহ এবং আর্থিক নিরাপত্তার কথা ভেবেই নারীরা সোনাকে বেছে নেন। তবে নারীরা কেন পুরুষদের চেয়ে বেশি সোনা কেনেন, জরিপে তার সরাসরি কোনো কারণ উল্লেখ করা হয়নি।

নারীরা সরাসরি সোনা কেনায় এগিয়ে থাকলেও ডিজিটাল ও আর্থিক খাতের বিনিয়োগে পুরুষেরা বেশি সক্রিয়। জরিপ অনুযায়ী, ৩৯ শতাংশ পুরুষ ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছেন, যেখানে নারীর হার মাত্র ১৮ শতাংশ।

শেয়ারবাজার এবং রিয়েল এস্টেট ট্রাস্টে বিনিয়োগ রয়েছে ২৫ শতাংশ পুরুষের। এই খাতে নারীদের অংশগ্রহণ ১৯ শতাংশ।

তবে জমি বা আবাসন খাতে বিনিয়োগের হার নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমান। উভয় শ্রেণির ২৬ শতাংশ মানুষের এই খাতে বিনিয়োগ আছে।

এ ছাড়া ডিজিটাল গোল্ডে ১৬ শতাংশ পুরুষ ও ১৩ শতাংশ নারীর বিনিয়োগ রয়েছে। গোল্ড ইটিএফে বিনিয়োগ করেছেন ১১ শতাংশ পুরুষ এবং ৭ শতাংশ নারী।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন আমিরাতের বাসিন্দারা।

গহনায় বিনিয়োগকারীদের ৩৯ শতাংশ এবং বার ও কয়েনে বিনিয়োগকারীদের ৪০ শতাংশ মনে করেন, এটি তাদের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখে। জরুরি প্রয়োজনে নগদ অর্থ পাওয়া এবং অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে বাঁচতেও মানুষ সোনা কেনেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।