ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়লেও কমেছে তেলের দাম

banglaprime24
November 25, 2026 7:18 pm
Link Copied!

হরমুজ প্রণালিতে উত্তেজনা ও ট্যাংকারে হামলার ঘটনা বাড়ার খবরের মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে। আগের দিনের দাম বৃদ্ধির কিছুটা পুষিয়ে বুধবার (২৫ নভেম্বর) তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে।

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪৭ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ কমে ৮৯ ডলার ৯৩ সেন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ফিফার লক্ষ্য এখন ৬৪ দলের বিশ্বকাপ: ইনফান্তিনোর স্বপ্ন কি বাস্তবসম্মত?

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমেছে ১ ডলার ৫২ সেন্ট বা ১ দশমিক ৯ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮০ ডলার ৫৩ সেন্ট।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লেও তেলের দাম কমেছে। সাম্প্রতিক ট্যাংকারে হামলা ও দুর্ঘটনার জন্য ইরানি কর্তৃপক্ষ সমুদ্রের মাইনকে দায়ী করেছে।

অন্যদিকে, বিভিন্ন সূত্রের দাবি, কয়েকটি জাহাজ ক্ষেপণাস্ত্র বা অন্য ধরনের গোলাবারুদের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়াম ইনস্টিটিউট জানিয়েছে, গত ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত সামান্য বেড়েছে। ওই সপ্তাহে মজুত বেড়েছে ১ লাখ ২৬ হাজার ব্যারেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।