ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং

banglaprime24
November 25, 2026 3:34 pm
Link Copied!

‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’ মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, ‘অনেক হয়েছে, আর কোনো অজুহাত চলবে না। ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়াতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এ নেতা।

আরও পড়ুন: নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে ৩ জনের প্রাণহানি: শান্ত থাকার জোরালো আহ্বান প্রধানমন্ত্রীর

তার দাবি, ‘বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা নিশ্চিতভাবেই এর প্রতিশোধ নেব।’

যদিও ‘বাংলাদেশ নিয়ে নেব’ এই হুঁশিয়ারি দিয়ে ঠিক কী বলতে চাইছেন তা পরিষ্কার করেননি পশ্চিমবঙ্গের এ মন্ত্রী।

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। আসন্ন এই দিনটিতে বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্জুন সিং ঠিক সেই দিনটিকেই কেন ডেডলাইন হিসেবে বেছে নিয়েছেন, সেটিও পরিষ্কার করেননি তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।