ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

banglaprime24
November 27, 2026 12:35 am
Link Copied!

মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই জুলুম ও নির্যাতন, সেখানেই মজলুমের পক্ষে আমাদের অবস্থান বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

আরও পড়ুন: স্বাধীন গণমাধ্যম নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোস্টে জামায়াত আমির লিখেন, মজলুম ব্যক্তি কোন দেশের, তিনি কোন ধর্মের অনুসারী কিংবা তার মুখের ভাষা কী- এগুলো বিবেচ্য বিষয় নয়। বিষয় হলো, তিনি বা তারা মজলুম।

এসময় মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে এ ব্যাপারে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও জানান বিরোধীদলীয় নেতা।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টে ১৪ হাজার রিয়্যাকশন পড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।