ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চরমোনাই মাহফিল সফল করার আহ্বান জাতীয় তাফসীর পরিষদের

banglaprime24
November 27, 2026 8:13 am
Link Copied!

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬ | ৭:৫৯ এএম

ঐতিহাসিক চরমোনাই মাহফিলকে আত্মশুদ্ধির মহামিলন কেন্দ্র আখ্যা দিয়ে এর সফলতা কামনা করেছে জাতীয় তাফসীর পরিষদ বাংলাদেশ।

আরও পড়ুন: মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন : আজাদ মজুমদার

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও ভারপ্রাপ্ত মহাসচিব শায়খুল হাদিস মুফতি বাকি বিল্লাহ এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পথভোলা মানুষ পথের দিশা পান ঐতিহাসিক চরমোনাইয়ের এই আত্মশুদ্ধির মাহফিলে। এ মাহফিলের মাধ্যমে আল্লাহভোলা মানুষ আল্লাহর পথে চলার সঠিক নির্দেশনা পেয়ে পরিশুদ্ধ জীবনে ফিরে আসেন।

তারা বলেন, যারা বিভিন্ন পাপাচারে লিপ্ত, তারা এসব থেকে ফিরে নামাজ, রোজাসহ দ্বীনের পথে জীবন পরিচালনার সঠিক দিশা পান। তাই পরিশুদ্ধ জীবন গঠনে এ মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃদ্বয় তিন দিনব্যাপী এ বিশাল মাহফিলের সফলতা কামনা করেন।

শুক্রবার বাদ জুমা বরিশালের চরমোনাইয়ে এ মাহফিল শুরু হওয়ার কথা রয়েছে। ৩০ নভেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে।

জাতীয় তাফসীর পরিষদের মিডিয়া সমন্বয়ক মুফতি মুহিউদ্দিন জিলানী বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।