ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চরমোনাইয়ের ঐতিহাসিক অগ্রহায়ণ মাহফিল শুরু আজ

banglaprime24
November 27, 2026 6:15 am
Link Copied!

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬ | ৫:৫২ এএম

দেশের তাসাউফ চর্চার ঐতিহাসিক ধারার অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন চরমোনাই দরবারের বাৎসরিক অগ্রহায়ণ মাহফিল শুরু হচ্ছে আজ। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে অবস্থিত আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা

বাদ জুমা চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে সাড়ে তিন দিনব্যাপী এ মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এসব তথ্য জানান।

আয়োজক সূত্র জানায়, বিগত এক শতাব্দী ধরে আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদরাসার উদ্যোগে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের মাহফিলে সাতটি মূল বয়ানসহ দেশের শীর্ষস্থানীয় আলেমরা তাসাউফ ও ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। 

মাহফিলের উদ্বোধনী ও আখেরি বয়ানসহ মোট চারটি বয়ান করবেন আমিরুল মুজাহিদীন ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বাকি তিনটি মূল বয়ান করবেন শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। 

এদিকে মাহফিল আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের অবস্থানের জন্য প্রায় তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি অজু ও শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। 

মুসল্লিদের নিরাপত্তায় আয়োজকদের নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বক্ষণিক দায়িত্ব পালনে ফায়ার সার্ভিসের দল অবস্থান করবে। এ ছাড়া মুসল্লিদের যানবাহন রাখার জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।