ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আমির হোসেন আমুর পিএস শাহীন গ্রেপ্তার

banglaprime24
November 27, 2026 1:52 am
Link Copied!

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান শাহিনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান।

আরও পড়ুন: জুলাই সনদ পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না: জামায়াত

তিনি জানান, গ্রেপ্তার মফিজুর রহমান শাহিন ছাত্রলীগের নলছিটি উপজেলার সাবেক সহসভাপতি এবং নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রাজনৈতিক সহকারী (পিএস) ছিলেন।

পুলিশ জানায়, শাহিনের বিরুদ্ধে রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় মিছিল করার তথ্য পাওয়া গেছে। নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।