ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাতৃভূমির দিকে কুদৃষ্টি দিলে চুপ করে বসে থাকবো না: ইশরাক হোসেন

banglaprime24
November 27, 2026 5:30 am
Link Copied!

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬ | ৪:১২ এএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের ‘বাংলাদেশ দখল’ সংক্রান্ত ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের প্রিয় মাতৃভূমির দিকে কুদৃষ্টি দিলে আমরাও চুপ করে বসে থাকবো না। রাষ্ট্রীয় দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্ক তার জায়গায় থাকবে। আর মাঠের রাজনীতির জবাব রাজনৈতিক ভাষাতেই দেওয়া হবে।

আরও পড়ুন: ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গঠনে জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান জবি প্রক্টরের

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে এক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি লিখেন, ‘ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের ‘বাংলাদেশ দখল’ করার ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য বাংলাদেশের আপামর জনগণের মধ্যে চরম ক্রোধ সৃষ্টি করেছে, খুব স্বাভাবিক কারণেই। যদিও এ ধরনের মূর্খ পাতিনেতার মন্তব্য ভারতের কেন্দ্রীয় সরকারের বক্তব্য নয়, তারপরও আমি মনে করি, এর ব্যাখ্যা দিল্লির দেওয়া উচিত এবং মন্তব্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।’

‘আমি বলতে চাই, আমাদের প্রিয় মাতৃভূমির দিকে কুদৃষ্টি দিলে আমরাও চুপ করে বসে থাকব না। রাষ্ট্রীয় দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্ক তার জায়গায় থাকবে। আর মাঠের রাজনীতির জবাব রাজনৈতিক ভাষাতেই দেওয়া হবে।’

ইশরাক লিখেন, ‘সুসময়ে আমাদের দেশে বড় আসনে গেড়ে বসা একদল স্বার্থবাজ মানুষ বিপদ দেখলে স্যুটকেসে ‘উপহার’ ভর্তি করে উড়াল দেবে। আরেক দল বড় পদ আঁকড়ে ধরে চরম আন্দোলনের সময় আপসের মাধ্যমে নিরাপদে থাকবে। তাতে কিচ্ছু আসে যায় না।’

তিনি আরও লিখেন, ‘ফ্যাসিবাদী নিষিদ্ধ আওয়ামী লীগের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদীরা ১৭ বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে একটি ছায়াযুদ্ধ চালিয়েছিল। সেই যুদ্ধ আমরা করেছি এবং জিতেছি। সামনে আরও যেকোনো ফ্রন্টে লড়াই করার প্রয়োজন হলে আমরা সর্বাত্মক যুদ্ধ করার জন্য সদা প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।’

সবশেষ তিনি লিখেন, ‘আমাদের পূর্বপুরুষেরা দেশের মাটির জন্য যুদ্ধ করেছেন। আমরা দেশরক্ষায় লড়াই করেছি, আগামীতে আমরাই করব। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।